• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

শামীম গাজী বহিষ্কৃত নেতা, তাঁর কথায় কর্ণপাত করবেন না: রায়পুর উপজেলা বিএনপির সভাপতি

medianewsbd / ১৯২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Screenshot

‘জিএম শামীম গাজী বিএনপির বহিষ্কৃত নেতা। তিনি দলের কোনো পদ-পদবিতে নেই। তাঁর কথায় কর্ণপাত করবেন না।’—এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু।

শনিবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গতকাল লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেন জিএম শামীম গাজী। এর পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা বিএনপি।

নাজমুল ইসলাম মিঠু বলেন, জিএম শামীম গাজী দলের বহিষ্কৃত নেতা। তিনি বর্তমানে বিএনপির কোনো পদ-পদবিতে নেই। আগে তিনি কৃষক দলের নেতৃত্বে ছিলেন। বহিষ্কারের পর বিএনপিকে নিয়ে তাঁর কোনো অভিযোগ গ্রহণযোগ্যতা পাবে না।

তিনি আরও বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য দিলে তা যাচাই-বাছাই করে দেখার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category