শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

আপনার ফোনটি অবৈধ কি না কিভাবে বুঝবেন

অবৈধ স্মার্টফোন বন্ধের সিদ্ধান্ত বিটিআরসির, ১ জানুয়ারি থেকে কার্যকর

medianewsbd / ১০১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আপনার ব্যবহৃত স্মার্টফোনটি বৈধ কি না—এই বিষয়টি অনেকেই গুরুত্ব দিয়ে ভাবেন না। তবে এবার তা জানা ও নিশ্চিত করা সবার জন্য জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এক পদক্ষেপের আওতায় আগামী ১ জানুয়ারি থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিটিআরসি জানায়, অবৈধভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগে ফোন নিবন্ধন না করলে ব্যবহারকারীরা নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত হতে পারেন।

যেভাবে জানবেন আপনার ফোন বৈধ কি না

ধাপ–১: মোবাইল ফোন থেকে *16161# ডায়াল করুন।

ধাপ–২: অটোমেটিক অপশন এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে পাঠান।

ধাপ–৩: ফিরতি এসএমএসে ফোনের বর্তমান নিবন্ধন অবস্থা জানানো হবে।

ফোন নিবন্ধিত না হলে করণীয়

অনলাইনে রেজিস্ট্রেশন (সবচেয়ে সহজ পদ্ধতি):

ধাপ–১: ফোনের IMEI নম্বর সংগ্রহ করুন।

ধাপ–২: *#06# ডায়াল করে IMEI নম্বর দেখুন।

ধাপ–৩: এনইআইআর (NEIR) পোর্টালে প্রবেশ করুন।

ধাপ–৪: ‘IMEI রেজিস্ট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন।

এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে—

• IMEI নম্বর

• জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর

• মোবাইল নম্বর

• ডিভাইস কেনার তথ্য (যদি থাকে)

• প্রযোজ্য হলে নির্ধারিত ফি পরিশোধ

সব তথ্য দিয়ে আবেদন সাবমিট করার পর যাচাই সম্পন্ন হলে ফোনটি বৈধ হিসেবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্ক সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।

বিটিআরসি’র পক্ষ থেকে ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের আগেই তাদের মোবাইল ফোনের বৈধতা যাচাই ও নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category