শিরোনাম:
শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা

medianewsbd / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর সিলিং ফ্যান খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য মাথায় গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন ডা. ফৌজিয়া। তবে ফ্যানটি তাঁর কাঁধের ওপর পড়ে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতালের চিকিৎসক রেস্টরুমে এ ঘটনা ঘটে। চিকিৎসা সেবা প্রদানকালে বিশ্রামকক্ষে অবস্থান করার সময় হঠাৎ সিলিং ফ্যানটি খুলে ডা. ফৌজিয়ার ওপর পড়ে যায়। ভাগ্যক্রমে ফ্যানটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

ঘটনাটি হাসপাতালের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের পুরোনো ভবন, সিলিং ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম এবং ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক রেস্টরুমসহ পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম পরিদর্শন, প্রয়োজনীয় সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন মহল।

হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category