শিরোনাম:
রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি

medianewsbd / ৪০৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৬ হাজার ৩০০ টাকা ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন পালিয়ে যায়।

শনিবার (২৩ মে) ভোরে রায়পুর থানার এসআই (নি:) মহিউদ্দিন আহমেদ ও এসআই (নি:) জসিম উদ্দিনের নেতৃত্বে ৭ সদস্যের একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানার রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝিগো বাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি দুইটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন— সজীব হোসেন (২২), তাবারেক হোসেন তারেক (২৫) ও ইমন হোসেন (২২)। পলাতক আসামির নাম রাফি (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৫৫০ পিস, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

এ সময় মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রায়পুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, “মাদক নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category