• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের

medianewsbd / ১৭৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ১২ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৯টা ও দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের সরকারগো বাড়ি এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার বাদী আহত বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার (৪৫) জানান, অভিযুক্ত রাসেল বেপারীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে টাকা চেয়ে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় রাসেল বেপারী তাকে ফসলি ক্ষেতে গিয়ে মারধর করেন। পরে দুপুরে রাসেল বেপারী ও তার অনুসারীরা সিদ্দিক আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় সিদ্দিক আলী সরকার রোববার রাত ৮টার দিকে রায়পুর থানায় রাসেল বেপারী, নেকমত আলী বেপারীসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তবে আহত সিদ্দিক আলী সরকার ও অভিযুক্ত রাসেল বেপারী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে দুই পক্ষের মারামারি ও ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ও হাজিমারা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category