• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ রায়পুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের দাবি ‘জমি মন্দিরের’ রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

medianewsbd / ১৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের নতুন বাজার খেজুরতলা এলাকায় পল্লীমঙ্গল কর্মসূচির নিজস্ব কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এতে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজক সূত্র জানায়, পল্লীমঙ্গল কর্মসূচির নিজস্ব গ্রাহকদের পাশাপাশি সাধারণ জনগণও এ সেবা গ্রহণের সুযোগ পান। প্রতিষ্ঠানটি বছরে দুইবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে পল্লীমঙ্গল হাসপাতালের চক্ষু চিকিৎসক ও উপসহকারী মেডিকেল অফিসার ডা. আশরাফুল হক মারুফসহ তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

পল্লীমঙ্গল কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. নাজমুল সাকিব বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এরিয়া ব্যবস্থাপক মিঠুন কুমার সাহা বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লীমঙ্গল কর্মসূচি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। চক্ষু চিকিৎসা ক্যাম্প তারই একটি অংশ।

সেবা প্রদানকারী চিকিৎসক ডা. মনির সরকার রাসেল বলেন, চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category