শিরোনাম:
রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা

রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না

medianewsbd / ৩৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রায়পুর জোনাল অফিসের ডিজিএমের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামগঞ্জ গ্রিড থেকে আসা ৩৩ কেভি লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য রায়-২ সাবস্টেশনের সব ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে রায়পুর পৌরসভা, রায়পুর বাজার, হাসপাতাল, নতুন বাজার, সরকারি কলেজ, চরপাতা, গাজীনগর, বংশাল, মধুপুর, উত্তর রায়পুর, চরবিকন, শায়েস্তানগর, পূর্ব লাছ, মিতালী বাজার, হায়দারগঞ্জ বাজার, চরবংশী, ক্যাম্পের হাট, চর আবাবিল, উদমারা, ভ্যালপা মার্কেট, তালতলা বাজার, কাঠের পুল ও বড় চরসহ হায়দারগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আকন্দ বাজার অভিযোগ কেন্দ্রের রায়-২-এর ৫ নম্বর ফিডারের আওতাধীন মোল্লার হাট ও চরকাচিয়া এলাকার বিদ্যুৎ সরবরাহও বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে রায়পুর জোনাল অফিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category