• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ রায়পুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের দাবি ‘জমি মন্দিরের’ রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ

রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি

medianewsbd / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় স্বপ্ন কুটি এলাকার বাসিন্দারা শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা সাইজ উদ্দিন, আলী হোসেন, শামসুল মোল্লা ও কালু সর্দার জানান, দীর্ঘদিন ধরে তারা নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। এলাকায় অনেক পরিবার চরম কষ্টে দিন কাটালেও তারা নিয়মিত কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পান না বলে অভিযোগ করেন।

তাদের দাবি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবেও অধিকাংশ পরিবার কোনো ধরনের অনুদান বা সহায়তা থেকে বঞ্চিত থাকে। এছাড়া এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব থাকায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নিতে নানা ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয়রা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার সুযোগ বৃদ্ধি করা হলে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নত হবে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এলাকাটি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি যাচাই করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category