বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
নবঘোষিত কমিটিতে আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে রায়পুর উপজেলা ও পৌরসভার ১০ জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তারা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান ও নুরে হেলাল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাটোয়ারী ও জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক গাজী নেছার উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন সম্রাট, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক স্বপন মৃধা এবং সদস্য ফাহিম হোসেন ও জাহাঙ্গীর ভূইয়া।
নবঘোষিত কমিটিতে রায়পুরের নেতাদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এদিকে কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়া দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।