• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সিসিটিভি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রায়পুর নতুন বাজারের গরুর হাট নিয়ে অনিশ্চয়তা, বিকল্প ব্যবস্থার ভাবনা

সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন

medianewsbd / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর মা-মানি স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অভি সঞ্জয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির জেরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে। বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিলে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি এবং রায়পুরের পরিচিত মুখ মাওলানা হেলাল উদ্দিন।

তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর আন্তরিক প্রচেষ্টা ও বিচক্ষণ নেতৃত্বের ফলে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, মাওলানা হেলাল উদ্দিনের সময়োপযোগী উদ্যোগ ও মানবিক অবস্থানের কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বড় আকার ধারণ করা থেকে রক্ষা পেয়েছে। তারা শান্তিপূর্ণ সমাধানে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এদিকে হাফেজ আবু সায়েম সাগরও ঘটনার সুষ্ঠু সমাধানে সহযোগিতা ও মধ্যস্থতা করায় মাওলানা হেলাল উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category