শিরোনাম:
রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী

স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ

medianewsbd / ১১৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারুক কবিরাজ।

শনিবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন। ফরম সংগ্রহের সময় ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফারুক কবিরাজ সাংবাদিকদের বলেন, “২ নং উত্তর চরবংশী ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দল যদি আমাকে মনোনীত করে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে এলাকার সর্বস্তরের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি আরও ব্যক্ত করেন যে, ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে হলেও ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে তাদের পূর্ণ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। উল্লেখ্য, ফারুক কবিরাজ দীর্ঘদিন ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category