শিরোনাম:
রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শামীম গাজী বহিষ্কৃত নেতা, তাঁর কথায় কর্ণপাত করবেন না: রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ইউনুস রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয়

আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

medianewsbd / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিনিময় টেলিকমের দীর্ঘদিনের স্টাফ ও পৌর ২ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মিরপুর বারডেম হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাঁতের ব্যথা থেকে শুরু হওয়া সংক্রমণ ধীরে ধীরে টনসিলে ছড়িয়ে পড়ে। এতে তাঁর শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে তিনি খাবারও গ্রহণ করতে পারছেন না।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মানিকের জীবন বাঁচাতে ফুসফুস ও গলায় জরুরি দুটি বড় অপারেশন প্রয়োজন। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় পরিবারের সদস্যরা সমাজের সামর্থ্যবান ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও মানবিক সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, সবার সামান্য আর্থিক সহযোগিতাও মানিকের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর: +880 1842-854533(মানিক)।

পাশাপাশি সকলের কাছে মানিকের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category