• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে রায়পুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

medianewsbd / ৭১১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে এবং অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে রায়পুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বাহারুল আলম। তিনি বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শাহীনুল ইসলাম ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার রাফিউল ইসলাম রনি, ফিল্ড মনিটরিং অফিসার মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা এবং স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ প্রশিক্ষণে উপজেলার ৩৪টি কমিউনিটি ক্লিনিকের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category