শিরোনাম:
স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যানের পক্ষে বিএনপির দলীয় ফরম সংগ্রহ রায়পুরে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক হোসেন সুমন নতুন বাজারে ড্রাম ট্রাকের তাণ্ডব: নৈশকালীন আতঙ্কে এলাকাবাসী, কাঁপছে ভবন রায়পুর নতুনবাজার খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । চ্যাম্পিয়ন দেনায়েতপুর একাদশ রানার্সআপ মোহাম্মদ একাদশ। রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ে মাঠে থাকার সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল রায়পুরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়পুরে অবৈধ পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা রায়পুরে নবাব বিরিয়ানি হাউজের তৃতীয় শাখার উদ্বোধন, ৫ দিন ৩০ শতাংশ ছাড় রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি

স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ

medianewsbd / ২২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারুক কবিরাজ।

শনিবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন। ফরম সংগ্রহের সময় ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফারুক কবিরাজ সাংবাদিকদের বলেন, “২ নং উত্তর চরবংশী ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দল যদি আমাকে মনোনীত করে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে এলাকার সর্বস্তরের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি আরও ব্যক্ত করেন যে, ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে হলেও ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে তাদের পূর্ণ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। উল্লেখ্য, ফারুক কবিরাজ দীর্ঘদিন ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category