• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ একই পরিবারের ৪ সদস্যের রহস্যজনক মৃত্যু, ‘বিষাক্ত তরমুজ’ গুজব উড়িয়ে নতুন তথ্য বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান্য পেলো মাদক বিরোধী আলোচনা রায়পুরে পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে ‘পিএফএস কংগ্রেস’ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সংকটে স্থবির রায়পুর: দিনে কর্মহীন জনজীবন, রাতে ভূতুড়ে শহর গ্রীষ্মের দুপুরে ঠান্ডা পরশ, পথচারীদের শরবত পান করাল জামিয়াতুল ইহসান আল-ইসলামিয়া লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পে অনিয়ম, টাকা আত্মসাতের অভিযোগ রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

medianewsbd / ৯০০ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে একই দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে কার্যক্রম চালানোর অভিযোগে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের একটি কার্যালয়ে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হায়দার চৌধুরী বাড়িতে অবস্থিত তাদের পৈত্রিক ৪২ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, উক্ত জমি নিয়ে ঢাকার হাইকোর্টের বিজ্ঞ আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে সেই আদেশ অমান্য করে প্রতিপক্ষ টিটু ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নিয়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল কার্যক্রম চালায়।

তাদের আরও অভিযোগ, জমিতে থাকা প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করারকোনো সুযোগ নেই। আদালতের আদেশ অনুযায়ী আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করেছি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category