• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে ড্রেনের উপর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে ৩০০ পরিবার ‎ রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত রায়পুর পৌর এলাকায় ড্রেন ও সিসি ঢালাই কাজে তদারকির অভাব, মান নিয়ে শঙ্কা রায়পুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে তেল সংকটে সংবাদ সংগ্রহে বাধা, বিপাকে সাংবাদিকরা রায়পুরে ঈদখলা জামে মসজিদ পরিদর্শনে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, সংস্কারে সহযোগিতার আশ্বাস রাজনীতি ছাড়ছেন নয়ন মেম্বার, দ্বীনের পথে চলার ঘোষণা রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত পা ভেঙ্গে দিল স্বামী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস, সারাদেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা

রায়পুরে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

medianewsbd / ১২১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সকল পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা জ্বালানী তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা, বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষি কাজে ব্যবহৃত তেলের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃষকদের জন্য বরাদ্দকৃত তেল যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়াও সভায় উল্লেখ করা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রায়পুরে এসে তেল সংগ্রহ করায় স্থানীয়ভাবে তেলের সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category