শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

রায়পুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা: তিন দিনেও সরেনি ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

medianewsbd / ৩০৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বাসা-বাড়ি ও বিভিন্ন মার্কেটের সামনে রাখা ময়লা তিন দিন পেরিয়ে গেলেও অপসারণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে সড়কজুড়ে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে দীর্ঘ সময় ধরে ময়লার স্তুপ পড়ে থাকায় ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। দুর্গন্ধের কারণে অনেকেই দ্রুত এলাকা ত্যাগ করছেন। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

রায়পুরের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতে বাসার সামনে ময়লা রেখে যাই, সকালে এসে দেখি সেই ময়লাই আবার আমার বাসার দিকেই ফিরিয়ে রাখা হয়েছে। এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি।”

এদিকে বৃহস্পতিবার রাতে মার্কেটের সামনে ফেলে রাখা ময়লাও এখনো অপসারণ করা হয়নি বলে সরেজমিনে দেখা গেছে। দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে এবং পৌর কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category