• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর

দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি

medianewsbd / ৫০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৬ হাজার ৩০০ টাকা ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন পালিয়ে যায়।

শনিবার (২৩ মে) ভোরে রায়পুর থানার এসআই (নি:) মহিউদ্দিন আহমেদ ও এসআই (নি:) জসিম উদ্দিনের নেতৃত্বে ৭ সদস্যের একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানার রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝিগো বাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি দুইটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন— সজীব হোসেন (২২), তাবারেক হোসেন তারেক (২৫) ও ইমন হোসেন (২২)। পলাতক আসামির নাম রাফি (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৫৫০ পিস, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

এ সময় মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রায়পুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, “মাদক নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category