• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন শহীদ সন্তানের স্মৃতিতে নিরব ঈদ, রায়পুরে কাঁদছে ফয়েজের পরিবার রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

medianewsbd / ১৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

“খেলাই হোক মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার হাতিয়ার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে নাইট ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬।

পূর্বলাচ স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় খান একাদশআদনান থাই একাদশ

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদ উল্লাহ, পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের উপদেষ্টা মোঃ জহির হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাউছার খান, মেডজেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ অপু এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ খান

রোমাঞ্চকর এ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ২-২ গোলে সমতায় থাকে। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে আদনান থাই একাদশ

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন আদনান থাই একাদশের খেলোয়াড় জিদান

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম মুরাদ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category