শিরোনাম:
রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত শিক্ষকতা ছেড়ে রাজনীতি, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল রায়পুরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

অজুহাত নয়, চাই নিরাপদ সড়ক: রায়পুরে সংস্কারকাজ থমকে, বাড়ছে জনভোগান্তি

medianewsbd / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
Screenshot

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকার দীর্ঘদিনের সড়ক ভোগান্তি কিছুটা লাঘব করতে পৌরসভা সাময়িক সংস্কার কার্যক্রম শুরু করলেও তা এখন কার্যত থমকে আছে বলে অভিযোগ উঠেছে। সড়কের পাশে ইটের খোয়া ফেলে রাখার সাত দিন পেরিয়ে গেলেও সংস্কারকাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।

স্থানীয়রা জানান, পৌরসভার উদ্যোগে সংস্কারের জন্য সড়কের পাশে ইটের খোয়া ফেলে রাখা হলেও এখন পর্যন্ত সেগুলো ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়নি। উল্টো খোয়া পড়ে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ ও বিঘ্নিত হয়ে পড়েছে।

এক ক্ষুব্ধ পথচারী বলেন,রায়পুর প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে এই সড়কের দুর্ভোগ সহ্য করছি। পৌর প্রশাসনের তদারকিতে শুধু মার্চেন্টস একাডেমির সামনের অংশে সামান্য সংস্কার হয়েছে। কিন্তু পৌরসভার বাকি অংশজুড়ে এখনও বড় বড় খানাখন্দ রয়েছে। রাস্তার পাশে ইটের খোয়া ফেলে রাখাটা যেন কাটাঘায়ে লবণের ছিটা হয়ে দাঁড়িয়েছে। প্রায় পাঁচ বছর যাবত এমন সড়ক ভোগান্তিতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

স্থানীয়দের অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়ক উন্নয়নকাজ শুরু হলেও তা শেষ করতে নানা অজুহাত দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের ভাষায়, “আমরা আর অজুহাত শুনতে চাই না, আমাদের দরকার নিরাপদ সড়ক। আমরা নিরাপদ সড়ক চাই।”

জানা গেছে, কয়েক দিন আগে সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ায় মানববন্ধন স্থগিত করা হয়। তবে স্থানীয়দের দাবি, মানববন্ধন স্থগিত হওয়ার পর সংস্কার কার্যক্রমও কার্যত বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে। বৃষ্টি কমলেই দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হবে।”

রায়পুর মার্চেন্টস একাডেমীর সামনে কিছুটা সড়ক সংস্কার হলেও এলাকাবাসী দাবি দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category