শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

এনইআইআর কার্যক্রম চালু: এনআইডি দিয়ে কতটি মোবাইল রেজিস্ট্রেশন ও ফোন বৈধ কিনা জানবেন যেভাবে

medianewsbd / ৯২৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

অবৈধ মোবাইল ফোন ব্যবহার রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল ফোন বাজারের বিশৃঙ্খলা দূর করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ কার্যক্রম কার্যকর হওয়ায় নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া অবৈধ মোবাইল ফোনগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।

এনইআইআর চালু হওয়ার পর অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন দেখা দিয়েছে—তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে এবং বর্তমানে ব্যবহৃত ফোনটি বৈধ কিনা তা কীভাবে জানা যাবে। সুখবর হলো, এখন ঘরে বসেই খুব সহজে এসব তথ্য জানা সম্ভব।

ব্যবহারকারীরা কয়েকটি ধাপে জানতে পারবেন তাদের এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল ফোনের সংখ্যা এবং ফোনের বৈধতা।

এনআইডি দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন আছে জানার পদ্ধতি:

১. প্রথমে https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. হোম পেজের উপরে ডান পাশে থাকা Registration মেন্যুতে ক্লিক করুন।

৩. রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

  • নাম লেখার সময় কোনো স্পেস ব্যবহার করা যাবে না।
  • ইউজার আইডি দিতে হবে ছোট হাতের অক্ষর ও সংখ্যা ব্যবহার করে।
  • ১০ সংখ্যার নম্বর হলে Smart ID অপশন নির্বাচন করুন।
  • ১৩ বা ১৭ সংখ্যার হলে NID অপশনে ক্লিক করুন।
    ৪. রেজিস্ট্রেশন শেষে লগইন করলে এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল ফোনগুলোর বিস্তারিত তথ্য দেখা যাবে।

মোবাইল ফোন বৈধ কিনা যাচাই করবেন যেভাবে:

এনইআইআর ওয়েবসাইটে প্রবেশের পর বাম পাশে থাকা

Check Your phone’s Verification Status instantly অপশনে ক্লিক করুন।

সেখানে আপনার ব্যবহৃত মোবাইল ফোনের IMEI নম্বর দিয়ে

Check phone’s Verification Status now বাটনে ক্লিক করলে ফোনটি বৈধ কিনা জানা যাবে।

উল্লেখ্য, মোবাইল ফোনের IMEI নম্বর জানতে ডায়াল করুন: *#06#

এনইআইআর কার্যক্রম চালুর ফলে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার বন্ধের পাশাপাশি গ্রাহকদের জন্য মোবাইল ফোন বাজার আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category