• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেরোয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান রায়পুরে প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ আলোচিত ঘটনাপ্রবাহের মধ্যে রায়পুর থানার ওসি বদলি, দায়িত্বে নিজাম উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ- মানববন্ধন রায়পুরে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক

কেরোয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান

medianewsbd / ২৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) লদুয়া এম.এম. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অবুল হাসেম দুলাল মোল্লা। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো।

বর্ধিত সভার উদ্বোধন করেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানী, রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, জাতীয় সংসদ নির্বাচনকালীন ইউনিয়ন সমন্বয়ক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফরহাদ হোসেন মিয়াজী এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনিরুল হক সোহাগ।

সভার প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম, যুবদলের সভাপতি স্বপন মৃধা, সাধারণ সম্পাদক আরিফ, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন মারুফ, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হৃদয়সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের অতীত কার্যক্রমের সফলতা ও সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, এ বর্ধিত সভার মূল উদ্দেশ্য ছিল ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category