শিরোনাম:
রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন

দুর্ঘটনায় থেমে গেছে জীবনের গতি, বাঁচার আশায় সহায়তা চান মাসুদ আলম

medianewsbd / ৯৮০ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে চলার শক্তি, থামিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক গতি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নেজার বাড়ির বাসিন্দা মাসুদ আলম চার বছর ধরে পা অকার্যকর অবস্থায় জীবন কাটাচ্ছেন। দুর্ঘটনার পর থেকেই তিনি কর্মহীন হয়ে পড়েছেন, বন্ধ হয়ে গেছে আয়-রোজগারের সব পথ।

পাঁচ সন্তান ও স্ত্রীসহ সাতজনের সংসার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। আগে দিনমজুরি করে পরিবার চালালেও এখন অসহায় হয়ে অন্যের দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। সম্প্রতি এক চিকিৎসকের কাছে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনার কথা জানলেও অর্থাভাবে সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন না।

ঘরের চালচুলো, সন্তানদের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ—সবকিছুতেই অনিশ্চয়তা নেমে এসেছে। অসুস্থ শরীর আর শূন্য হাতে মাসুদ আলম এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন একটাই প্রশ্ন নিয়ে—এই জীবন কি আর ঘুরে দাঁড়াবে না?

এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেজার আলম। সামান্য সহায়তাই হতে পারে তার জীবনে আশার আলো।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

মাসুদ আলম

বিকাশ: ০১৩৩৬৫৪৫৮৩৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category