• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস, সারাদেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা মাদকের তথ্য দিলে নগদ পুরস্কার,রায়পুর থানার নতুন ঘোষণা রায়পুরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার মসজিদের পানির সংকট দূর করতে এগিয়ে এলো পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন রায়পুরে এম.এ মজিদ নূরানী মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবক ও দোয়া অনুষ্ঠান রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রায়পুরে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রায়পুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে বণিক সমিতির বর্ণাঢ্য প্রচারণা লক্ষ্মীপুরে ৫৬ কোটি টাকার ওয়াশ ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে নিম্নমানের কাজের সত্যতা

রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি

medianewsbd / ১৬২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাসজুড়ে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে পৌর শহরের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অনেকেই বোতলজাত পানি কিনে ও টিউবওয়েলের পানি ব্যবহার করে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানির পাম্প স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। ফলে পৌরসভার পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। তবে পৌরসভার পানির গ্রাহক মাত্র ২ হাজার ৭০৯ জন। প্রতিদিন পৌর এলাকায় প্রায় ৭ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যুতের ভোল্টেজ স্বাভাবিক না থাকায় পাম্প দিয়ে উচ্চ জলাধারে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না।

এছাড়া পৌরসভার আগের গভীর নলকূপগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকটা পুরনো হয়ে পড়েছে। ফলে পানি উৎপাদন সক্ষমতা কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত আরও অন্তত দুটি নতুন উৎপাদনমুখী গভীর নলকূপ স্থাপন করা জরুরি।

পৌরসভার পানি উত্তোলন পাম্প চালাতে যেখানে প্রায় ৪২০ ভোল্টেজ প্রয়োজন, সেখানে গত এক মাস ধরে মাত্র ৩৬০ থেকে ৩৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন গড়ে মাত্র ২ থেকে ৩ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পৌরসভার ১ নং  ওয়ার্ডের বাসিন্দারা বলেন, সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। রোজার মাসে রান্নাবান্না ও অন্যান্য দৈনন্দিন কাজে এতে মারাত্মক সমস্যা হচ্ছে।

দীর্ঘদিন ধরে পানি সংকটের কারণে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিদ্যুতের ভোল্টেজ স্বাভাবিক করে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ বলেন, রমজান মাসে পানির চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। কিন্তু বর্তমানে বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে পাম্প স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে উচ্চ জলাধারে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না এবং সরবরাহেও ঘাটতি তৈরি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে এবং পৌরবাসী নিয়মিত পানি সরবরাহ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category