শিরোনাম:

রায়পুরে ঈদখলা জামে মসজিদ পরিদর্শনে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

medianewsbd / ৩৭৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত ঈদখলা জামে মসজিদ পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম। রবিবার (১৯ এপ্রিল) মাগরিবের নামাজ আদায় শেষে তিনি মসজিদের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংস্কার কাজে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বলেন, মানুষের খেদমতের মাধ্যমে সবসময় পাশে থাকতে চান। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।

এছাড়া তার বক্তব্যে তিনি তার ভাই, সাবেক সংসদ সদস্য আমার ছোট ভাই কাজী শহীদ ইসলাম পাপুল কোনো আওয়ামী লীগার ছিলেন না এবং তিনি আওয়ামী লীগে যোগও দেননি। বরং আওয়ামী লীগই তার সঙ্গে যুক্ত হয়েছিল। তিনি দলটির কোনো পদ-পদবীতে ছিলেন না।

স্থানীয় মুসল্লিরা তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং মসজিদের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category