রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

medianewsbd / ২৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সমাজের আয়োজনে ‘খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টায় খেজুরতলা এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় খেজুরতলা একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে চাটখিল একাদশ। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও চাটখিল একাদশের খেলোয়াড়ের দখলে যায়।

খেলায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল আলম আলমাস, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজামুদ্দিন ভূঁইয়া। রায়পুর বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক জহির হোসেনের সঞ্চালনায় অতিথিরা মাঠে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন।

টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাবু ও মেহেদী হাসানসহ স্থানীয় যুব সমাজের সদস্যরা।

খেলা উদ্বোধনকালে রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, “মাদকের ভয়াল গ্রাসে রায়পুরের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজকে মাদক ও মাদকসেবীদের আড্ডা থেকে মুক্ত করতে হবে। এই নোংরা সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করার অন্যতম পথ হতে পারে খেলাধুলা। খেলাধুলা একটি সুস্থ বিনোদন; এর মাধ্যমে শরীর ও মন ভালো থাকে।”

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category