শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে বাবুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

medianewsbd / ১১৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাবুরহাটে অবস্থিত দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার আলম মোল্লা

এছাড়া ৩নং চরমোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন সূফিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির প্রধান পরিচালক ও রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানা সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিশু মেলা একাডেমীদুর্জয় ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শিশু মেলা একাডেমীকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে দুর্জয় ফুটবল একাদশ

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category