শিরোনাম:

রায়পুরে ড্রেনের উপর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে ৩০০ পরিবার ‎

medianewsbd / ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আবু মুসা মোহন:-
‎লক্ষ্মীপুরের রায়পুরে পৌর ৬নং ওযার্ড আর্ট স্কুল থেকে মাস্টার বাড়ির রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের করুণ অবস্থা জনদুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয় এবং পানি জমে থাকে। ফলে পথচারী, শিক্ষার্থীরা  চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগী বহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
‎এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে প্রায় ৩০০ পরিবারের মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
‎একাধিক ভুক্তভোগী জানান, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
‎এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
‎শিরোনাম করে দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category