• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ কমলনগরে ১৯ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী রায়পুরের ৬নং কেরোয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা আলোচনায়

রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের

medianewsbd / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার দায়ে মোবাইল কোর্ট দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার পরিচালিত অভিযানে দীপ্ত মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং রিয়াদ ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের প্রতিনিধিরা এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি গাজীনগর বাজারে পা কাটা রোগীর চিকিৎসার সময় এক কিশোরীকে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দেওয়ার অভিযোগে একটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন অভিযান পরিচালনা করে।

তবে এলাকাবাসীর দাবি, কোনো অভিযোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নয়, বরং রায়পুর উপজেলার সব ফার্মেসিতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হোক। তাদের মতে, লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত ওষুধের দোকানের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হলে ভুল চিকিৎসা, অনিয়ন্ত্রিত ওষুধ বিক্রি এবং রোগীদের প্রতারণার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category