শিরোনাম:
রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ

রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ২৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র উপহার দেন।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার পরিবেশ ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়াজি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার প্রদানের মধ্য দিয়ে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category