• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায়

রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের অভিষেক অনুষ্ঠিত

medianewsbd / ২৩৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়পুর পৌর এলাকার গুহা চাইনিজ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি এইচ এম মোরশেদ ফারুকের সভাপতিত্বে এবং প্রবাসী রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরো, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক আন্দোলনে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রায়পুরমুখী হচ্ছেন হাজারো প্রবাসী। রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন পর্তুগাল প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নেতৃবৃন্দ সাইফুল, উজ্জ্বল, হামিদ, তানভির, সুজন ভূঁইয়া, সায়েম শরিফসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category