শিরোনাম:
রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪

রায়পুরে বাবুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

medianewsbd / ১৫০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাবুরহাটে অবস্থিত দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার আলম মোল্লা।

এছাড়া ৩নং চরমোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন সূফিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির প্রধান পরিচালক ও রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানা সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিশু মেলা একাডেমী ও দুর্জয় ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শিশু মেলা একাডেমীকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে দুর্জয় ফুটবল একাদশ।

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category