• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা

রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

medianewsbd / ১৩১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।

শুক্রবার (৬ জুন ২০২৬) রায়পুর থানার এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর-১৯৪/২০২৪ মামলায় এক বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হোসেন (পিতা-মৃত মো. আলী), গ্রামের বাড়ি চরপাতা, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর-১১৩২/১১ মামলায় দুই বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. মনিরুল ইসলাম সরদার (পিতা-মৃত আবুল হোসেন সরদার), গ্রাম-চরআবাবিল, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রায়পুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category