শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরের হায়দারগঞ্জে বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৩

medianewsbd / ২৫৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজারের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাইফুল ইসলাম ফিরোজ (বেপারী বাড়ি) রয়েছেন। তাকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে হায়দারগঞ্জ হুজুরের বাড়ির সামনে ব্যাপারী বাড়ি এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল সাইফুল ইসলাম ফিরোজের ওপর হামলা চালায় ।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হামলার অভিযোগে রাজিব হোসেন (পিতা: হাচান) ও রনি (১৮), পিতা আবদুল মালেক, উমেদারা এলাকার বাসিন্দাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় ফিরোজের বাবা নুর মোহাম্মদ বেপারী বাদী থানা একটি মাওলা দাঁড় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category