• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার আজ রায়পুরে উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনাসমূহ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’ রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে” রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ১০ নং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রায়পুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন: জীবনের নিরাপত্তা চাইলেন বৃদ্ধ আবুল কাশেম

লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা

medianewsbd / ৯৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, অতি শিগগিরই আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। আপনাদের মহামূল্যবান ভোটে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”

তিনি উল্লেখ করেন, লক্ষ্মীপুর-২ আসনের অন্যতম বড় সমস্যা হলো মাদকের বিস্তার। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও ইশতেহারে তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, “একটি নিরাপদ, জনবান্ধব, উন্নয়নমুখী ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে।”

মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয়ে খুব দ্রুতই লক্ষ্মীপুর-২ আসনে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category