শিরোনাম:
রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ১০৯০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি রায়পুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ তার ছেলে এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়পুর উপজেলা নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে রাজনৈতিক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category