শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু?

medianewsbd / ৩২৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলার আকাশে রহস্যময় আলোকরশ্মি দেখা যাওয়াকে কেন্দ্র করে জনমনে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর রেখা দেখা গেলে অনেকে এটিকে ধূমকেতু, আবার কেউ ব্যালিস্টিক মিসাইলের আলোকচ্ছটা বলে ধারণা করছেন।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালাতে পারে ভারত। গত বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে এবং এ বিষয়ে ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে। সাধারণত ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া বা মহাকাশ সংশ্লিষ্ট কার্যক্রমের সময় এমন নোটাম জারি করা হয়ে থাকে।

বিশেষজ্ঞদের মতে, রাতের আকাশে দেখা ওই আলোকরশ্মি কোনো ব্যালিস্টিক মিসাইল বা রকেট পরীক্ষার ধোঁয়া ও জ্বালানির আলোর প্রতিফলন হতে পারে। উচ্চ বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এ ধরনের উজ্জ্বল রেখা সৃষ্টি হয়, যা দূরবর্তী এলাকা থেকেও স্পষ্ট দেখা যায়।

তবে এটি ধূমকেতু নাকি সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রভাব—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ভারত সরকারও এখন পর্যন্ত অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে রহস্যময় মহাজাগতিক ঘটনা হিসেবে দেখলেও, বিশেষজ্ঞরা এটিকে প্রযুক্তিগত বা সামরিক কার্যক্রমের অংশ হওয়ার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category