• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিসিটিভিতে মিলল সত্য: অপহরণের গুজব, হোটেল থেকে স্বাভাবিকভাবেই বের হন সবুজ রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা রায়পুরে মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার রায়পুরে ড্রেনের উপর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে ৩০০ পরিবার ‎ রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত রায়পুর পৌর এলাকায় ড্রেন ও সিসি ঢালাই কাজে তদারকির অভাব, মান নিয়ে শঙ্কা রায়পুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে তেল সংকটে সংবাদ সংগ্রহে বাধা, বিপাকে সাংবাদিকরা রায়পুরে ঈদখলা জামে মসজিদ পরিদর্শনে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, সংস্কারে সহযোগিতার আশ্বাস রাজনীতি ছাড়ছেন নয়ন মেম্বার, দ্বীনের পথে চলার ঘোষণা

সিসিটিভিতে মিলল সত্য: অপহরণের গুজব, হোটেল থেকে স্বাভাবিকভাবেই বের হন সবুজ

medianewsbd / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

তথ্যে টিটু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগ সদস্য নুরে আলম সবুজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপহরণের খবরটি শেষ পর্যন্ত গুজব বলে প্রমাণিত হয়েছে।

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত হোটেল মিডওয়ে ইন্টারন্যাশনালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শেষে দেখা যায়, সবুজ ও তার বন্ধু হারুন গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫৫ মিনিটে ২১৬ নম্বর রুমে গেস্ট হিসেবে চেক-ইন করেন। পরে একই দিনে রাত ১০টার দিকে তারা দুজনই স্বাভাবিকভাবে, হাসিমুখে হোটেল থেকে চেক-আউট করে একটি লাক্সারি গাড়িতে করে গন্তব্যের দিকে চলে যান।

হোটেল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবুজকে ‘অপহরণ করা হয়েছে’ মর্মে তার কয়েকজন শুভাকাঙ্ক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উদ্বেগ তৈরি হয় স্থানীয় রাজনৈতিক মহলে।

খবর পেয়ে রায়পুর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে—অপহরণ/মবের মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি।
পুরো বিষয়টি ছিল ভিত্তিহীন ও গুজব।

উল্লেখ্য, নুরে আলম সবুজের বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মালিবাড়ি এলাকায়। গুজব ছড়িয়ে পড়ায় এলাকায় তার পরিবার ও স্বজনদের মধ্যে সাময়িক উৎকণ্ঠা তৈরি হলেও পরে বিষয়টি পরিষ্কার হলে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category