• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে

অসহায় বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন

medianewsbd / ১১৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে এক অসহায় বাবাকে তার মেয়ের বিয়ের খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম বেপারী, আশেক পাটোয়ারীসহ সংগঠনের গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবক রাজ্জাক, ইব্রাহিম ও শরিফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তারা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় একজন অসহায় বাবার মেয়ের বিয়ের খরচে সহযোগিতা করা হয়েছে।

তারা আরও জানান, এটি সংগঠনের ৩২তম মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা পৌর ১নং ওয়ার্ডের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদে এ সহযোগি যুব সংগঠনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category