• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে পৃথক ঘটনায় বিএনপি নেতা ও কলেজছাত্রের মরদেহ উদ্ধার গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারেক রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল পুরান ঢাকার ৭ তলা ভবনের ৪ তলায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া ও মাস্টার রুহুল আমিন ভূঁইয়া আজ বিকেলে রায়পুরে আসছেন নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিজয় মিছিল নয়—বাদ জুম্মায় মিলাদ ও দোয়া রাত আড়াইটার আগুনে পুড়ল স্বপ্ন: রায়পুরের হায়দরগঞ্জ উত্তর বাজারে ১০ দোকান ছাই

ফের বাড়তে পারে শীতের দাপট, তাপমাত্রা ওঠানামার আভাস আবহাওয়া অধিদপ্তরের

medianewsbd / ১০৩ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সারা দেশে গত কয়েকদিন শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও আবারও তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশজুড়ে তাপমাত্রা কখনো কমতে পারে, কখনো অপরিবর্তিত থাকতে পারে আবার কখনো সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার ও শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, যা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category