শিরোনাম:
রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত শিক্ষকতা ছেড়ে রাজনীতি, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল রায়পুরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা

ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ

medianewsbd / ৯৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা পেয়েছেন অসহায় মাইকিং কর্মী আরিফ। শনিবার বাদ এশা রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।

জানা যায়, গত ১৬ জুন “মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসায় সমাজের সহায়তা চান অসহায় বাবা আরিফ”শিরোনামে মিডিয়া নিউজে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের ৩৭তম মানবিক কার্যক্রম। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন, উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, মো. জহির হোসেন হাজারী, আশিক পাটোয়ারী, অর্থবিষয়ক সম্পাদক নুরনবী মিল্লাত, জসিম বেপারী, জাহাঙ্গীর আলম, সমাজসেবক নজরুল ইসলাম খান, শরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

অনুদান গ্রহণ শেষে মাইকিং কর্মী আরিফ সংগঠনের নেতৃবৃন্দ এবং এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category