• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: জামায়াত নেতা পলাতক, ব্যবসায়ী গ্রেপ্তার জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অতিরিক্ত শীতে অসহায়দের পাশে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম

রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা

medianewsbd / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার রাতে রায়পুর শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচন প্রচারণার শেষ দিনে রাত ৮টায় এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রায়পুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

ইশতেহারে তিনি অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, মৎস্যজীবীদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সয়াবিন শিল্পের উন্নয়ন, মজু চৌধুরীর হাট বন্দর আধুনিকায়ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি—এটি দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category