• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান

medianewsbd / ১১৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আওতাধীন রায়পুর মহিলা কলেজ থেকে  বাজার পর্যন্ত নদী, খাল ও বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমে সহযোগিতা করছে রায়পুর রেড ক্রিসেন্ট টিম, বিডি ক্লিন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

‎স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয়দের নিজ নিজ এলাকার খাল, ড্রেন ও যেখানে ময়লা-আবর্জনা জমে আছে, সেসব স্থান পরিষ্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশ সুন্দর ও জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আগামীকালও  রায়পুর মহিলা কলেজ এলাকায় সকাল ৯টা থেকে পুনরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আগ্রহীরা এতে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

‎এ সময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সহযোগিতায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, এলাকার সানোয়ার পাটোয়ারী , আব্দুল মতিন, আব্দুর রহমান, হান্নান, ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎স্থানীয় সচেতন মহল বলছে, এমন উদ্যোগ নিয়মিত হলে রায়পুর পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও পরিচ্ছন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category