• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান্য পেলো মাদক বিরোধী আলোচনা রায়পুরে পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে ‘পিএফএস কংগ্রেস’ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সংকটে স্থবির রায়পুর: দিনে কর্মহীন জনজীবন, রাতে ভূতুড়ে শহর গ্রীষ্মের দুপুরে ঠান্ডা পরশ, পথচারীদের শরবত পান করাল জামিয়াতুল ইহসান আল-ইসলামিয়া লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পে অনিয়ম, টাকা আত্মসাতের অভিযোগ রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ রায়পুরের হায়দারগঞ্জে বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৩ মানববন্ধন-সংবাদ সম্মেলনেও শেষ রক্ষা হয়নি: ফের গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি খোরশেদ রায়পুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা: তিন দিনেও সরেনি ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ

medianewsbd / ২০৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীকে মারধর করে নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ (৩৫) রায়পুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগী সোহাগ উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমোহনা কাজী বাড়ির বাসিন্দা হোসেন কাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে অভিযুক্ত নজরুল তার স্ত্রী মুন্নি আক্তারের কাছ থেকে এক সপ্তাহের কথা বলে প্রায় ১ ভরি ৫ আনা স্বর্ণালংকার ধার নেন। পরে বারবার স্বর্ণালংকার ফেরত চাইলে নজরুল টালবাহানা ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন সোহাগ।

সোহাগ জানান, শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ব্যাংক থেকে ৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে জমি কেনার উদ্দেশ্যে চরমোহনা কাজীগো মার্কেটের সামনে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

এসময় নজরুল লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে কপাল ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে অন্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্ত্রী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত নজরুল অভিযোগ অস্বীকার করে বলেন, “সোহাগ দীর্ঘদিন ধরে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় সে আমার ওপর হামলা করে। এ ঘটনায় আমাদের দুজনই আহত হয়েছি।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category