• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন শহীদ সন্তানের স্মৃতিতে নিরব ঈদ, রায়পুরে কাঁদছে ফয়েজের পরিবার রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত

medianewsbd / ১২৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

লক্ষ্মীপুর জেলার এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া ও সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (৭ মে) জেলা পুলিশের মাসিক কর্মপর্যালোচনা সভায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সফলতা এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাদের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

রায়পুর থানার পক্ষ থেকে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ অর্জনে রায়পুর থানার পুলিশ সদস্যদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এদিকে, জেলার শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পাওয়ায় ওসি শাহিন মিয়া ও এসআই জামাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category