ঝাঁকঝমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রায়পুরে সম্পন্ন হলো ‘খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় রায়পুর খেজুরতলা বালুর মাঠে এই আকর্ষণীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ একাদশকে ৩ ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় দেনায়েতপুর একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, “নিয়মিত খেলাধুলা চর্চা আমাদের মনকে প্রফুল্ল, অনুপ্রাণিত ও উজ্জীবিত রাখে। একই সাথে তরুণ সমাজকে যে কোনো অনৈতিক ও অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। খেলাধুলার মতো সুস্থ বিনোদনই পারে সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত রাখতে; কারণ একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকের সাথে জড়াতে পারে না।”
খেলা শেষে বিজয়ী দেনায়েতপুর একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিগণ।