• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত

লক্ষ্মীপুরে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার

medianewsbd / ৭০১ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আব্দুল কাইয়ুম আপন:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বসতঘর থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় আন্তঃজেলা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন তোফাজ্জল হোসেন বাদল (১৯) ও মো. শাহ আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ২৭ ডিসেম্বর ভোর ৪টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুবুর রহমান সোহেলের (৪০) বসতঘরের পূর্ব পাশে অবস্থিত একচালা সেমিপাকা ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল (আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা) এবং তার ভাতিজা শরীফুল ইসলামের একটি ১২৫ সিসি টিভিএস রাইডার মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সহায়তায় এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে পুলিশ অভিযান পরিচালনা করে।

রাতভর অভিযানের এক পর্যায়ে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কের উত্তর পাশে শাহ আলমের গ্যারেজ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার উভয়েই পেশাদার মোটরসাইকেল চোর। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং শরীফুল ইসলামের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category