• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

medianewsbd / ২৯৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উপজেলার চরপাতা ইউনিয়নে কাবিন ছাড়াই বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে দীর্ঘ ৯ মাস সংসার করার অভিযোগ উঠেছে হাবিব নামের এক যুবকের বিরুদ্ধে। পরে কাবিন না করায় ওই নারী ধর্ষণ মামলা দায়ের করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার আসামি সাবেক শিবির কর্মী হাবিবকে পুলিশ আটক করলেও প্রায় ৮ ঘণ্টা পর ‘জিম্মায়’ ছেড়ে দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত হাবিব চরপাতা ইউনিয়নের মানিক খান বাড়ির মৃত তোফায়েল আহমেদের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের একপর্যায়ে হাবিব বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। প্রায় ৯ মাস ধরে তাদের সংসার চললেও কাবিন করার বিষয়ে বারবার চাপ দিলে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে ওই নারী রায়পুর থানা-এ ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযুক্ত হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের প্রায় ৮ ঘণ্টা পর রহস্যজনকভাবে তাকে ‘জিম্মায়’ মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, “আমরা ন্যায়বিচার চাই। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখে এখন অস্বীকার করা হয়েছে। মামলা করার পরও প্রভাবশালী কিছু ব্যক্তি কাবিনের আশ্বাসে আমার জিম্মায় থানা থেকে মুক্তি করে নিয় যায়।

এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাদীর জিম্মায় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category