• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর

medianewsbd / ১৯০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রায়পুর মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন পেশায় একজন পাইপমিস্ত্রি। তিনি সুবর্ণচর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি রায়পুর শহরে স্ব-পরিবারে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনোয়ার হোসেন লক্ষ্মীপুর থেকে সিএনজিযোগে রায়পুরে ফিরছিলেন। মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে একটি বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই সিএনজিটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছোট ও বড় যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category