• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সিসিটিভি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা

medianewsbd / ১২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬


আবু মুসা মোহন

‎বান্দরবানের জামছড়ি ৬নং ইউনিয়নে কৃষিক্ষেত্রে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষক মং সু চিং মার্মা। পারিবারিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ বছরও ভালো ফলন অর্জন করেছেন বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর মা প্রতিটি মৌসুমে কৃষিকাজে তাকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। এবারের মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা উন্নত ফলন পেয়েছেন।

‎এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসান বলেন, মং সু চিং মার্মা একজন পরিশ্রমী ও উদ্যমী কৃষক। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে তার সাফল্য আরও বাড়বে।

‎এলাকাবাসীরাও তার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, মং সু চিং মার্মা একজন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল কৃষক, যিনি এলাকার অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
‎স্থানীয় কৃষি উন্নয়নে তার এই অর্জন ভবিষ্যতে আরও কৃষকদের উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category